খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল

খুলনা প্রতিনিধি ঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে) ভোরের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নির্বাপনে কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত ও আপ্রাণ চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Don’t miss these tips!

We don’t spam! Read our privacy policy for more info.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।