আরাফাত আলী, স্পেশাল রিপোর্টার, খুলনা বিভাগঃ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে তাসলিমা খাতুন (২৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার নানার বাড়ি লক্ষ্মীদাড়ি গ্রামে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। পেশায় রাজমিস্ত্রী সাদ্দামের সংসারে সম্প্রতি অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল এনে সংসারে সহায়তার চেষ্টা করেন। তবে সেই ছাগলটি স্ত্রীকে না জানিয়ে বিক্রি করে দেন সাদ্দাম। এ ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে ছেলে ও মেয়েকে পাশের একটি ঘরে আটকে রেখে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া ও মারামারি হয়। পরে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাসলিমার গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে আর বাড়িতে পাওয়া যায়নি।
খবর পেয়ে রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে মাসুদুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Don’t miss these tips!

We don’t spam! Read our privacy policy for more info.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।